৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নাটোরের আলোচিত আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এই হত্যার ঘটনায় এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

রোববার ঢাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

গ্রেপ্তার আসামিরা হলেন, লালপুর উপজেলার শিবপুর খাঁ পাড়া এলাকার মো. কামরুলের ছেলে রায়হান (২৯) ও একই এলাকার হাসান আলীর ছেলে তামিম (২০)।

এর আগে, বুধবার (১ মে) দুপুরে নিহত মঞ্জুরের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুনঃ   খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত ১১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে মঞ্জুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST