২৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, আহত ৩০

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা। ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বিশৃঙ্খলার ঘটনায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে। বহিরাগত দর্শকদের ইট-পাটকেল নিক্ষেপে আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, স্কুলের প্রধান ফটক ও সীমানা প্রাচীরের দিক থেকে স্কুল প্রাঙ্গণের ভেতরে ইট ছোড়া হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে সংগীতশিল্পী জেমসের পরিবেশনার খবরে কয়েক হাজার বহিরাগত স্কুলের বাইরে জড়ো হন। তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় প্রথমে মুজিব সড়কে অবস্থান নেন তারা। পরে আয়োজকদের পক্ষ থেকে বাইরে দুটি প্রজেক্টরের ব্যবস্থা করা হলেও তাতে পরিস্থিতি শান্ত হয়নি।

আরও পড়ুনঃ   রাশিয়ায় রেল লাইনের ওপর সেতু ধসে ৭ জনের প্রাণহানি, আহত ৩০

একপর্যায়ে কিছু বহিরাগত দর্শক স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা মঞ্চ ও দর্শক সারির দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে স্কুল প্রাঙ্গণে থাকা অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কেউ কেউ অস্ত্রোপচারেরও প্রয়োজন হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়া ৩ থেকে ৪ জন বহিরাগত দর্শক জিলা স্কুলের শিক্ষার্থীদের মারধরের শিকার হন।

আরও পড়ুনঃ   ইউনিভার্সেল কিন্ডারগার্টেন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতির অবনতি হলে রাত পৌনে ১০টার দিকে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST