২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে

অনলাইন ডেস্ক : আসন্ন ১২তম বিপিএল শেষ না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে শুরু করবে। কেননা আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গড়াবে বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টে অংশ নিতে ২৮ জানুয়ারি বাংলাদেশ ছাড়বে লিটন দাসের দল। যে কারণে বিপিএল শেষে বেশি দিন সময় পাচ্ছে না দল। এই টুর্নামেন্ট দিয়েই প্রস্তুতি সারবেন জাতীয় দলের ওপেডনার পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি ওপেনার খেলছেন সিলেট টাইটান্সের হয়ে। আসন্ন টুর্নামেন্টকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে আজ (বুধবার) তিনি বলেন, ‘অবশ্যই এটা বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। অনেকগুলো ম্যাচ থাকবে। তাই ভালো একটা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ যেতে পারব, ভালো করতে পারব।’

আরও পড়ুনঃ   বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

পরে সিলেট দলের বর্তমান অবস্থা এবং প্রস্তুতি সেশন নিয়ে ইমন বলেন, ‘আমাদের দল খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তাই চেষ্টা করব আমরা আমাদের সেরাটা ওখানে দেওয়ার। সব মিলে আমাদের অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ দেখা যাক সামনে কী হয়।’

ঘরের মাঠে খেলার সুবিধা প্রসঙ্গে এই ক্রিকেটার জানান, ‘হ্যাঁ, আমরা আসলে ঘরের মাঠের যে একটা সুবিধা, সেটা পেয়েছি। আমাদের খুব ভালো একটা ব্যবস্থাপনা ছিল দল থেকে। এটা আসলে খেলোয়াড়দের জন্য খুব ভালো সহায়ক ছিল।’

আরও পড়ুনঃ   অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে ফিরছেন ক্যাপ্টেন আমেরিকা

দলের সাধারণ পরিকল্পনা প্রসঙ্গে ইমন জানান, ‘সাধারণ পরিকল্পনা। খুব বেশি চিন্তা করছি না আমরা। আমরা চেষ্টা করব সবসময় ম্যাচ জেতার জন্য। স্বভাবিকই আছে সব।’

ব্যক্তিগতভাবে কত বলে সেঞ্চুরি করার লক্ষ্য আছে, এমন প্রশ্নে ইমন বলেন, ‘না, বল নির্দিষ্ট না (সেঞ্চুরি করার)। এটা অবশ্যই সবাই চায় যে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে। তাই ওভাবে ভাবছি না, কেবল নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST