৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বরিশালের সাবেক মেয়রের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : প্রায় সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে মো. কামরুল আহসান ও মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ মে) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

তিনটি মামলার মধ্যে সাবেক মেয়র আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগমের বিরুদ্ধে ৬৪ লাখ ২ হাজার ৩৭৮ টাকার সম্পদের তথ্য গোপনসহ ২ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ টাকা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ   মাগুরার সেই শিশুটি এখনও অচেতন

অন্য মামলায় সাবেক মেয়রের ছেলে মো. কামরুল আহসানের বিরুদ্ধে ৪ লাখ ১২ হাজার ২১২ টাকার সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ায় ১ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৮৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অপর সন্তান মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে ২ লাখ ৮২ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়।

আরও পড়ুনঃ   রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২২ সালে তাদের সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছিল। ওই বছরের জুলাই মাসে সম্পদের হিসাব দাখিল করেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের পরিবারের সদস্যরা। মামলায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পৌরসভা থেকে বরিশাল সিটি করপোরেশন হলে ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব কামাল। ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি মেয়র নির্বাচিত হন। ২০২২ সালের ৩০ জুলাই তিনি মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST