২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে শীতের রাতে শীতার্তরা পেলেন ইউএনও’র ‘উষ্ণ উপহার’

গরিব, অসহায়-ছিন্নমূল শীতার্ত মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: পৌষের শুরুতেই উত্তরের জনপদ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নগামী। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের কনকনে ঠান্ডায় কষ্ট পাওয়া গরিব, অসহায়-ছিন্নমূল শীতার্ত মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা সদরের সকল নাইটগার্ড, এতিম খানাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪০০টি শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মো. তারিক আজিজ মিলন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) এর উপজেলা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন মন্ডল, উপজেলা পিডিবিএফ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাবুল আক্তার, পল্লী দারিদ্র্য ফাউন্ডেশন এর উপজেলা কর্মকর্তা কাইউম চৌধুরী প্রমুখ।

আরও পড়ুনঃ   দিনাজপু‌রে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

শীত বস্ত্র বিতরণকালে ইউএনও বলেন, শীতের কষ্ট সেই বোঝে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST