২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি, ইয়েমেনে অবস্থান শক্ত করছে বিচ্ছিন্নতাবাদীরা

অনলাইন ডেস্ক : সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।

তিন সপ্তাহ আগে আকস্মিকভাবে সৌদির সীমান্তবর্তী হাদরামাউতের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এসটিসি। তারা ইয়েমেনকে দুই ভাগে বিভক্ত করে আলাদা দেশ করতে চায়। ১৯৯০ সালের আগে ইয়েমেন উত্তর ও দক্ষিণ নামে আলাদা দুটি দেশ ছিল।

এসটিসির নেতা দাবি করেছেন তারা ওই অঞ্চলে স্থিতিশীলতা এনেছেন। তবে মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এসটিসির যোদ্ধারা অনেক মানুষকে নির্বিচারে আটক করা হয়েছে।

ইয়েমেনের একটি অংশ এমনিতেই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। যে অংশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ছিল সেখানের নিয়ন্ত্রণ এখন নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এক ভিডিও বার্তায় এসটিসির জাতীয় পরিষদের প্রধান আলী আল-খাতিরি বলেছেন, হারদামাউতে তারা গত ৩ ডিসেম্বর থেকে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। তিনি দাবি করেছেন, অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে সেখানকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ব্যবসা-বাণিজ্য বেড়েছে। এছাড়া কাউকে হেনস্তা করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। কিন্তু মানবাধিকার সংস্থার ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডম জানিয়েছে, অন্তত ৩১২ জনকে কোনো কারণ ছাড়া আটক করা হয়েছে এবং অনেককে গুম করেছে এসটিসির যোদ্ধারা।

এই সশস্ত্র বাহিনীর যোদ্ধারা গত ৩ ডিসেম্বর ইয়েমেনের সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়। এতে করে উচ্চপদস্থ কর্মকর্তাসহ অন্তত ৩০ সেনা নিহত হন।

আরও পড়ুনঃ   কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

সেখানকার সরকার সংশ্লিষ্ট আল-ইসলাহ পার্টি অভিযোগ করেছে, এসটিসি রিয়াদ চুক্তি ভঙ্গ করছে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব তীব্র করছে। দলটি সতর্কতা দিয়েছে, নিজেদের মধ্যে এমন দ্বন্দ্বের কারণে সৃষ্ট সুযোগের সদ্ব্যবহার করে হুতিরা এই অঞ্চলও দখল করে নিতে পারে।

এদিকে এই এসটিসিকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অপরদিকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সৌদি আরব।

হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ। তেল ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে আঞ্চলিক শক্তির নজর রয়েছে।

সূত্র : ইয়েনি সাফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST