২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মিসাইল নিয়ে কোনো আলোচনায় নয় : ইরান

অনলাইন ডেস্ক : নিজেদের মিসাইল পোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের এ পোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে হামলা থেকে বিরত রাখার জন্য। ফলে এ নিয়ে তারা কোনো আলোচনা করবে না।

সোমবার (২২ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাকাঈ।

ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরু করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, ইরান মহড়ার আড়ালে তাদের ওপর হামলা চালাতে পারে। এরমধ্যেই ইরান জানাল নিজেদের মিসাইল নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না।

আরও পড়ুনঃ   হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সাপ্তাহিক ব্রিফিংয়ে ঈসমাইল বাকাঈ বলেন, “ইরানের মিসাইল পোগ্রাম তৈরি করা হয়েছে ইরানের ভূখণ্ড রক্ষার জন্য, এ নিয়ে কোনো আলোচনার জন্য নয়। যেহেতু বিদেশি আগ্রাসন আটকানোর জন্য এই পোগ্রাম ডিজাইন করা হয়েছে। ফলে মিসাইল পোগ্রাম নিয়ে কোনো কথা হবে না।”

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে নির্বাচনী সমন্বয় সভা

গত জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী হয়েছিল। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালিয়েছে তেহরান।

ইরানের মিসাইল ও পারমাণবিক কার্যক্রমকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল।

সূত্র: আল আরাবিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST