২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে মাসউদা আফরোজ হক শুচির পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদারের কার্যালয় থেকে শুচির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নেতৃবৃন্দ।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ–২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের অংশবিশেষ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাসউদা আফরোজ হক শুচির পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদারের কার্যালয় থেকে শুচির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নেতৃবৃন্দ।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে শুচির পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

আরও পড়ুনঃ   নতুন দলের প্রধান চূড়ান্ত, কে হচ্ছেন সদস্যসচিব

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, নাচোল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মনিরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান বেনজিরসহ চারটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আবু তাহের খোকন বলেন, আমরা দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মী। বর্তমানে যাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তার সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ নেই। এই আসনের সাধারণ মানুষ ও কর্মীরা পরিবর্তন চান। আমরা বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতৃত্ব বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত মনোনয়নে সঠিক সিদ্ধান্ত নেবেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই তৃণমূলের প্রত্যাশিত নেতা মাসউদা আফরোজ হক শুচির পক্ষে আমরা মনোনয়ন ফরম উত্তোলন করেছি। আমরা আশাবাদী, দল শুচিকেই মনোনয়ন দিয়ে তার হাতে ধানের শীষ তুলে দেবে।

আরও পড়ুনঃ   নয় বছর পর গুম হওয়া রেজওয়ান হোসেনের ঘটনায় তদন্ত শুরু

এদিকে শুচির পক্ষে মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ২ আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং জনসম্পৃক্ততার কারণে শুচি এই আসনে শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST