১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক বাহিনী। যেখানে মূলত মুসলিম দেশের সেনারা থাকবেন।

তবে যুক্তরাষ্ট্রের এ চাপের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনীর। কারণ গাজায় আন্তর্জাতিক যে বাহিনী যাবে সেটি হামাসের জায়গায় দায়িত্ব পালন করবে। আর এই দায়িত্ব পালনের সময় যদি কোনো ভুল হয় বা হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়; তাহলে নিজ দেশে সমালোচনার মুখে পড়বেন মুনীর।

শুধু তিনি নয়, যেসব দেশই সেনা পাঠাবে তাদের সরকার প্রধানরা সাধারণ মানুষের ক্ষোভের একটিা ঝুঁকিতে থাকবেন।

আরও পড়ুনঃ   নাটোরে নারী নেতাকর্মীদের নিয়ে মহিলা জামায়াতের পথযাত্রা

বার্তাসংস্থা রয়টার্স গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ফিল্ড মার্শাল অসীম মুনির। এরমাধ্যমে গত ছয় মাসের মধ্যে তৃতীয় বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

দুই মাস আগে ট্রাম্পের ২০ দফার ভিত্তিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এটির একটি ধারায় আন্তর্জাতিক বাহিনীর কথা বলা হয়। যারা গাজা পুনর্গঠন এবং অর্থনৈতিক সংকট উত্তরণে কাজ করবেন।

আন্তর্জাতিক সেনা মোতায়েনের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

যেসব দেশ সেনা পাঠাতে যাচ্ছে সেসব দেশের সরকারের শঙ্কা হামাসকে নিরস্ত্র করতে এই সেনাদের কাজে লাগানো হতে পারে। এতে করে এই সেনারা দ্বন্দ্বে জড়িয়ে যাবেন। যা সেনা পাঠানো দেশগুলোর মানুষকে ক্ষুব্ধ করতে পারে।

আরও পড়ুনঃ   ওমরাহ করতে গিয়ে ভারতের এক পরিবারের তিন প্রজন্মের সবাই নিহত

ওয়াশিংটনভিত্তিক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেছেন, “গাজায় সেনা না পাঠালে অসীম মুনিরের ওপর ক্ষুব্ধ হতে পারেন ট্রাম্প। এটি পাকিস্তানের জন্য কোনো ছোট বিষয় নয়। পাকিস্তান ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, যেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সামরিক সহায়তা পাওয়া যায়।”

মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। তাদের আছে যুদ্ধক্ষেত্রে কাজ করা পরীক্ষিত সৈনিক। পাকিস্তান এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিরুদ্ধে তিনটি যুদ্ধ করেছে। সর্বশেষ গত মে মাসে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST