১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ওমরাহ করতে গিয়ে ভারতের এক পরিবারের তিন প্রজন্মের সবাই নিহত

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত হয়েছেন। তারা দেশটিতে ওমরাহ করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১৮ জন রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এরমাধ্যমে তিন প্রজন্মের সবাই প্রাণ হারিয়ে পুরো পরিবারটি নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতের তেলেঙ্গানার এ পরিবারটির আগামী শনিবার ফিরে আসার কথা ছিল।

মোহাম্মদ আসিফ নামে তাদের এক আত্মীয় এনডিটিভিকে বলেছেন, “আমার এক দুরসম্পর্কের ভাই ও স্ত্রী, তাদের ছেলে, তিন মেয়ে এবং তাদের সন্তানরা ওমরাহ করতে গিয়েছিল। ওমরাহ শেষ করে তারা মদিনায় ফিরে আসছিল। রাত দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে। তাদের বাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে। সব শেষ করে শনিবার দেশে ফিরে আসত তারা।”

আরও পড়ুনঃ   ৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

“পুরো পরিবার শেষ হয়ে গেছে। ৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু মারা গেছে।

রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। মুহরাস থেকে মদিনার দূরত্ব ১৬০ কিলোমিটার।

তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   রাফাতে মসজিদে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবের মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনার জেরে তেলেঙ্গানার ৪২ জন যাত্রী নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। বাসের যাত্রীদের সবার ব্যাপার নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজ-খবর নিতে রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদি প্রয়োজন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সৌদিতে যে কোনো সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।”

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST