১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যান্ত্রিক ত্রুটি : ১৬০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

অনলাইন ডেস্ক : যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান। আজ বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, সৌদির বন্দরশহর জেদ্দা থেকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড় শহরের দিকে যাচ্ছিল। বিমানটিতে ১৬০ যাত্রী ছিলেন।

আরও পড়ুনঃ   নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বিমান মাঝ আকাশে থাকার সময়েই সেটিতে যান্ত্রিক ত্রুটির আঁচ পেয়েছিলেন চালক। তবে এতে ঘাবড়ে না গিয়ে তিনি বিমান চালিয়ে যান এবং কোঝিগড়ের অনেক আগেই কোচির বিমান বন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

কোচিতে অবতরণের পর প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, বিমানটির ল্যান্ডিং গিয়ার এবং ডান দিকের টায়ারে সমস্যা ছিল।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের আগে ঠিকমতো পরীক্ষা করা হয়েছিল উড়োজাহজটি। তবে জেদ্দা বিমান বন্দর থেকে টেক অফ করার আগে রানওয়েতে বিমানের টায়ার এবং ল্যান্ডিং গিয়ারের সঙ্গে পাথর/কংক্রিট বা এইজাতীয় কোনো কিছুর আঘাত লেগেছিল।

আরও পড়ুনঃ   হামলার আগেই রাশিয়াকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং বিকল্প উড়োজাহাজের মাধ্যমে তাদের কোঝিগড় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

সূত্র : দ্য হিন্দু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST