১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহীতে যুবদলের শুভেচ্ছা মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর যুবদলের উদ্যোগে নগরীতে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীতে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি বিকাল ৩টায় নগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে সোনাদীঘি মোড় ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

আরও পড়ুনঃ   মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডে সব আসামি শনাক্ত, চলছে গ্রেফতার অভিযান

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, ইসমাইল আলী রাহী, রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজসহ মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এছাড়াও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এ উপলক্ষে শুভেচ্ছা ও সমর্থন প্রকাশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST