১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে শনিবার দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, শনিবারের ওই হামলায় হামাসের চার সদস্য নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কি না, হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন সাদ।

ইসরায়েলের টানা দুই বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে হামাসের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সাদকে হত্যার দাবি সঠিক হলে তা গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসের কোনও শীর্ষ নেতার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা হবে এটি।

আরও পড়ুনঃ   টিউলিপের পাশে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সাদকে নিশানা করে হামলা চালানো হয়েছে। তাকে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে অভিহিত করেছেন ওই কর্মকর্তা।

যদিও হামাসের একাধিক সূত্র রায়েদ সাদকে সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে। ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের পরই তার অবস্থান বলে জানিয়েছে ওই সূত্র।

হামাসের একটি সূত্র বলেছে, অতীতে হামাসের গাজা নগরীর ব্যাটালিয়নের প্রধানের দায়িত্বে ছিলেন সাদ। এটি সংগঠনটির অন্যতম বড় ও সবচেয়ে সজ্জিত ইউনিট ছিল।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, গাজা নগরীর পশ্চিমাঞ্চলের নাবুলসি মোড়ে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা হয়েছে। হামলায় কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   ইরানে ৭ জনকে হত্যাকারীর ফাঁসি কার্যকর

তবে ইসরায়েলি হামলায় কতজন হতাহত হয়েছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য জানায়নি ওয়াফা। এছাড়া হামলায় হামাস সদস্য নিহত হয়েছেন কি না সেটিও স্পষ্ট নয়।

গাজার কর্তৃপক্ষ বলছে, অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় প্রায় ৮০০ বার হামলা চালিয়েছে ইসরায়েল; যা চুক্তির পরিষ্কার লঙ্ঘন। এ ছাড়া ইসরায়েল এখনো গাজার ভেতরে প্রবেশকারী অধিকাংশ ত্রাণবাহী ট্রাক আটকে দিচ্ছে।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস হয়েছে। এতে ইসরায়েলকে গাজা উপত্যকায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ, জাতিসংঘের স্থাপনায় হামলা বন্ধ ও দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঞ্চল্যকর ক্লু-লেস ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

রুদ্ধশ্বাস লড়াইয়ে চেক রিপাবলিককে হারাল দক্ষিণ কোরিয়া

দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল : স্থানীয় সরকার মন্ত্রী

১০

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড প্রদান

১১

৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

১২

ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৩

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

১৪

মার্কিন সংস্থা থেকে রামেক হাসপাতাল পেল ২৮ কোটি টাকার ওষুধ

১৫

সিগারেটের দাম বাড়ছে, প্রথমবার করের আওতায় নিকোটিন পাউচ

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

১৭

রাজশাহীতে আইজিপি শিক্ষাবৃত্তি ও পুরুস্কার বিতরণ

১৮

অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী

১৯

বাঘায় মাইক্রোবাস এর ধাক্কায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST