২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল সরকারের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরপর মানিকগঞ্জের ডিবি মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে ভোরে বাউল শিল্পী আবুল সরকারকে পুলিশ হেফাজতে নেন। পরে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

আরও পড়ুনঃ   রাজশাহীর সাবেক এমপি এনামুলের দুর্নীতি অনুসন্ধানে দুদক

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলাম অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১০

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

১১

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১২

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৮

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৯

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST