২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী ট্রাফিক অফিসের সামনে অটো চালকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রাফিক পুলিশের চলমান অভিযানের বিরুদ্ধে অটোরিকশা চালকরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আরএমপি ট্রাফিক বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। অভিযোগ, এখন কোনো সার্জেন্ট অটোরিকশা ধরলেই জরিমানা ২৬০০ টাকা, যা আগে ছিল মাত্র ৩০০ টাকা।

বিক্ষোভকারীরা জানান, নগরে অটোরিকশা দুই শিফটে চলে। সকাল থেকে দুপুর পর্যন্ত সবুজ রঙের অটো এবং পরবর্তী শিফটে মেরুন রঙের অটো চলাচল করে। গ্রাম থেকে হাসপাতালে রোগী আনার সময় শিফট পরিবর্তন হয়ে গেলে সার্জেন্টরা গাড়ি জব্দ করে মামলা দেন। প্রথমবার ধরা পড়লে জরিমানা ২৬০০ টাকা, দ্বিতীয়বার ৫০০০ টাকা এবং তৃতীয়বার সাড়ে ৭০০০ টাকা। এতে একজন চালকের সারা মাসের আয় প্রায় নষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ   দুই সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দলের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন বলেন, “এই জরিমানার পরিমাণ একজন চালকের সাপ্তাহিক আয়ের চেয়েও বেশি। এটি অযৌক্তিক এবং চালকদের জন্য কঠিন অবস্থার সৃষ্টি করছে।”

চালকেরা ১১ দফা দাবি জানিয়েছেন, যার মধ্যে রয়েছে: ন্যায্য ভাড়া নির্ধারণ, হালনাগাদ ভাড়ার তালিকা প্রকাশ, অতিরিক্ত যাত্রী তোলার বিরুদ্ধে তদারকি, নির্দিষ্ট পার্কিং ও যাত্রী ওঠানামার স্থান, অনিবন্ধিত গাড়িকে আইনের আওতায় আনা, নিরাপদ গাড়ি উৎপাদন, সমন্বিত ট্রাফিক নীতি, টাইম ওভার মামলার পুনর্বিবেচনা, ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ এবং মাসিক সমন্বয় সভা আয়োজন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নিরাপদ সড়ক চাই-এর মহান বিজয় দিবস উদযাপন

আরএমপি ট্রাফিক বিভাগের উপকমিশনার নূর আলম সিদ্দিকী জানান, “জরিমানা সফটওয়্যারে অটোমেটিক সেট করা থাকায় কমানো সম্ভব নয়। তবে নির্ধারিত ফরমে আবেদন করলে বৈধ কাগজপত্র থাকলে জরিমানার পরিমাণ ৬৫০ টাকা পর্যন্ত কমিয়ে দেওয়া হয়। অন্যান্য দাবির বিষয়ে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।”

বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি গগণ কুমার রায়, শাহ আলম, মো. অনু, যুগ্ম আহ্বায়ক মো. হামিদ, দপ্তর সম্পাদক মো. আলমগীর, প্রচার সম্পাদক মো. রাসেলসহ আরও অনেকে। তারা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১০

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

১১

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১২

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৮

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৯

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST