১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের বিভিন্ন ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকা মোড় এলাকায় এ মানববন্ধন করেন রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা।

মানববন্ধন কর্মসূচিতে প্রায় শতাধিক এজেন্সি মালিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা বলেন, খসড়া আইনে প্রস্তাবিত ১০ লাখ টাকা জামানত ও বিটুবি, অর্থাৎ এক এজেন্সি থেকে আরেক এজেন্সির টিকিট বিক্রি নিষিদ্ধের বিধান সারাদেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিকে চরম সংকটে ফেলবে। এতে ব্যবসা পরিচালনা কঠিন হওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির পথ সংকুচিত হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার

বক্তারা নতুন খসড়া আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করে সংশোধনের দাবি জানান। কর্মসূচিতে গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি সুলতানা পারভীন প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST