১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব: হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক : অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, অপারেশন সিন্দুর কেবল ট্রেলার ছিল এবং ভবিষ্যতে সুযোগ মিললে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে।

তার মতে, পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়। এমনকি আজকের যুদ্ধ একা লড়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার বলেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমন্বিত সামরিক শক্তি ভারতের সশস্ত্র বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’-এর মতো জবাব দেওয়ার সুযোগ দিয়েছে। তিনি এই অভিযানকে “৮৮ ঘণ্টার ট্রেলার” হিসেবে বর্ণনা করে বলেন, ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানকে “পড়শি দেশের প্রতি দায়িত্বশীল আচরণ কী হওয়া উচিত” তা শেখানো হবে।

নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়ালগস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “অপারেশন সিন্দুর ছিল কেবল ট্রেলার মাত্র, যা ৮৮ ঘণ্টায় শেষ হয়েছে। ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়।”

জেনারেল দ্বিবেদী জানান, এই অভিযানের অভিজ্ঞতা থেকে তিনটি বড় শিক্ষা পাওয়া গেছে। এগুলো হচ্ছে— বাহিনীগুলোর সমন্বয়, দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও রসদ নিশ্চিত করা এবং কমান্ড চেইনের প্রতিটি স্তরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।

তিনি বলেন, অতীতে প্রতিটি অভিযানের মতো এবারও সেখান থেকে নতুন শিক্ষা মিলেছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় খুব কম পাই। সব স্তরে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হয়।

ভারতীয় এই সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ে যুদ্ধ বহুমাত্রিক হয়ে গেছে, তাই শুধু সেনাবাহিনী নয়— নৌবাহিনী, বিমানবাহিনী, সিএপিএফসহ সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। আজকের যুদ্ধ একা লড়া যায় না।

আরও পড়ুনঃ   লোহার সিলিন্ডারে ৭ দশক কাটিয়ে মারা গেলেন পল

তিনি উল্লেখ করেন, লড়াই কত দীর্ঘ হবে তা আগে থেকে বলা যায় না। তার ভাষায়, “এবার ৮৮ ঘণ্টা লেগেছে, পরের বার চার মাসও লাগতে পারে, এমনকি চার বছরও। তাই আমাদের দেখতে হবে খাদ্য, অস্ত্র, গোলাবারুদ— এসব দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার মতো মজুত আছে কি না।”

তিনি বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা উন্নতির কথা বলি। কেউ বাধা দিলে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা স্পষ্ট বলেছি— আলোচনা আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। শান্তিপূর্ণ প্রক্রিয়া চাইলে আমরা সহযোগিতা করব; না হলে সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে দেখা হবে।”

আরও পড়ুনঃ   রমজানে যে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১০

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১১

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৪

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৫

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৬

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৭

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৮

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৯

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

২০

Design & Developed by: BD IT HOST