১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শুল্ক মোকাবিলায় গ্যাপ, লিভাই স্ট্রসের সঙ্গে আলোচনায় ভিয়েতনাম

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৪৬ শতাংশ বাণিজ্য শুল্ক মোকাবিলায় গ্যাপ এবং লিভাই স্ট্রসসহ প্রধান মার্কিন পোশাক কোম্পানিগুলোর সহযোগিতা চেয়েছে ভিয়েতনাম।

হ্যানয় থেকে এএফপি এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য পোশাক ও জুতা উৎপাদনে শীর্ষ স্থানীয় দেশগুলোর মধ্যে থাকা চীন ও মেক্সিকোর পরেই ভিয়েতনাম বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় সর্বোচ্চ বাণিজ্য উদ্বৃত্তের অধিকারী। এর ফলে ট্রাম্পের এপ্রিলের ‘লিবারেশন ডে’ শুল্ক নীতির আওতায় পড়ার ঝুঁকিতে রয়েছে দেশটি।

এই পরিণতি এড়াতে ভিয়েতনামের কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং মার্কিন প্রযুক্তি জায়ান্টদের সমর্থন চাইছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানির মাধ্যমে বাণিজ্যিক ভারসাম্য আনার চেষ্টাও করছেন তারা।

ভিয়েতনামের মন্ত্রী নগুয়েন হং ডিয়েন এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তিনি এর প্রতিনিধিদের সঙ্গে এবং গ্যাপ, লেভি স্ট্রস ও আন্ডার আর্মার কোম্পানির নেতাদের সঙ্গে দেখা করেছেন।

সোমবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নগুয়েন হং ডিয়েন বৈঠক করেছেন আমেরিকান এ্যাপারেল এন্ড ফুওয়্যার এসোসিয়েশন (এএএফএ) এবং গ্যাপ, লেভি স্ট্রস ও আন্ডার আর্মার কোম্পানির নেতাদের সঙ্গে দেখা করেছেন।

আরও পড়ুনঃ   লাইসেন্স ছাড়াই বিমান উড্ডয়ন, ২ পাইলটকে অপসারণ করল এয়ার ইন্ডিয়া

২০২৫ সালের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্র ছিল ভিয়েতনামের শীর্ষ রপ্তানি গন্তব্য। যেখানে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৫৭ বিলিয়ন ডলার। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৩ বিলিয়ন বেশি (৪৪ বিলিয়ন ডলার ছিল)। পোশাক ও জুতা এই রপ্তানির প্রধান পণ্য।

মঙ্গলবার অনলাইনে প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নগুয়েন হং ডিয়েন তার দেশের পক্ষ থেকে ‘বিশ্বব্যাপী সরবরাহ চেইনে একটি নির্ভরযোগ্য অংশীদার’ হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে সহযোগিতা কৌশলগতভাবে দীর্ঘমেয়াদে লাভজনক হবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য ন্যায্য, সম্প্রীতিপূর্ণ ও টেকসইভাবে উন্নয়নে সহায়ক হবে।’

বিবৃতিতে আরো জানানো হয়, ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নগুয়েন হং ডিয়েন মার্কিন বিনিয়োগ কোম্পানি ওয়ারবার্গ পিনকাস ইনভেস্টমেন্ট ফান্ড এর প্রধান জেফরি পার্লম্যানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এপ্রিল মাসে ট্রাম্প যখন তার শুল্ক পরিকল্পনা ঘোষণা করেন, তখন তিনি দাবি করেন যে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের ওপর ৯০ শতাংশ শুল্ক আরোপ করে, যা আসলে হ্যানয়ের ১২৩.৫ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্তকে রূপকভাবে বোঝাতে বলা হয়।

আরও পড়ুনঃ   ৮৭ শতাংশ ভোট পেয়ে রাশিয়ায় পুতিনের বিশাল জয়

যুক্তরাষ্ট্রের প্রশাসন বিশেষ করে ক্ষুব্ধ চীনকে এড়িয়ে শুল্ক ফাঁকি দিতে ভিয়েতনামের বিষয়টি ব্যবহার করে।

তবে বিশ্বব্যাপী সরবরাহ চেইনে ভিয়েতনামের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় নিয়ে দেশটিতে কাজ করা অনেক মার্কিন কোম্পানি হোয়াইট হাউসকে এই শুল্ক প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে।

দুই দেশের বাণিজ্য আলোচকরা গত সপ্তাহে প্যারিসে আলোচনার সর্বশেষ পর্ব শেষ করেছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই আবার বৈঠকে বসার কথা রয়েছে।

গত সপ্তাহে হ্যানয় যুক্তরাষ্ট্র কৃষিপণ্য ও অন্যান্য কাঁচামাল কেনার জন্য প্রায় ৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে, যাতে বাণিজ্যিক ভারসাম্য আনা যায়।

এদিকে, ট্রাম্পের রিয়েল এস্টেট গ্রুপ গত মাসে ভিয়েতনামে ১.৫ বিলিয়ন ডলারের বিলাসবহুল গল্ফ রিসোর্ট নির্মাণ শুরু করেছে এবং তার পুত্র এরিক ট্রাম্প হো চি মিন সিটিতে একটি সম্ভাব্য টাওয়ার প্রকল্পের স্থান খুঁজে দেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST