১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রশ্নে কোনও আপোষ নয়: বিএনপি নেতা মিনু

স্টাফ রিপোর্টার : আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপি দুইশ’ সাতত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর অংশ হিসেবে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রার্থীর হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেন। এজন্য সভায় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান।

এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সদর আসন-২ এর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর পক্ষে পরিচালনা ও প্রচারণা কমিটি গঠন করার লক্ষ্যে রোববার সকাল সাড়ে ১০টায় রানীবাজারস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু।

বক্তব্যে মিনু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। কারণ একটি দল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। তারা ধর্মের নামে মিথ্যাচার করছে, বেহেশতের টিকিট বিক্রির মতো হাস্যকর প্রচারণাও চালাচ্ছে। এ অবস্থা থেকে মানুষকে ফেরাতে দ্রুত নির্বাচনী মাঠে নামা জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সদর আসনের ত্রিশটি ওয়ার্ডেই শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন করতে হবে। সেইসাথে মিডিয়া, প্রচারণা এবং প্রয়োজনীয় সকল উপকমিটি দ্রুততার সাথে গঠন করার তাগিদ দেন তিনি। তার ভাষায় — বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল, এই দলে কোনো ধরনের দন্দ নেই। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা নেই। যে নেতাকে যেখানে কাজে লাগানো যায়, সেটি নিশ্চিত করেই এগোতে হবে। তিনি রাজশাহী মহানগর বিএনপিকে সবচেয়ে বেশি দায়িত্ব গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   বেনাপোলে খালেদা জিয়া'র মৃত্যুতে শ্রমিক সংগঠনের দোয়া মাহফিল

মিনু বলেন, রাজশাহী বিএনপির ঘাঁটি। আর রাজশাহী সদর আসন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন। তাই কোনও ছাড় না দিতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একইসাথে আজ থেকেই প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে প্রচারণা শুরুর নির্দেশনা দেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্য শুনে উপস্থিত নেতৃবৃন্দ একসঙ্গে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রচারণা ও নির্বাচনী কাজ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং সেই মোতাবেক কাজ করার আশ্বাস প্রদান করেন। তাদের ভাষায় — ধানের শীষকে ভোটের মাধ্যমেই বিজয়ী করতে হবে।

রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, এডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু।

সভায় আরও উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী ও সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ মখদুম থানা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরিফ।

আরও পড়ুনঃ   তিন দেশের দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল হক একরাম, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, বিএনপি নেতা আবু আহমেদ লাল্টু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল, মৎস্যজীবী দলের সভাপতি জেকের আলী এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল শাখার সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST