১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আসামিকে মিডিয়ায় কথা বলার সুযোগ, আরএমপি কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার : হত্যা মামলার আসামি লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন গণমাধ্যমের সামনে ভুক্তভোগীকে দোষারোপ করে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ায় কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারকে তার কারণ দর্শাতে বলা হয়েছে।

রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ শনিবার (১৫ নভেম্বর) এই আদেশ দেন। ১৯ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ানকে সশরীরে হাজির হয়ে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।আদালতের পেশকার আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদ থেকে অত্র আদালতের গোচরীভূত হয়েছে যে, বিগত ১৩ নভেম্বর মোহাম্মদ আব্দুর রহমান, মহানগর দায়রা জজ, রাজশাহীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া এলাকাস্থ ডাবতলা নামক স্থানের ১০ তলাবিশিষ্ট ‘স্পার্ক ভিউ’ অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পঞ্চম তলার 5A নং ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক পুত্র তাওসিফ রহমানকে (১৭) ধারাল ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। ঘটনাস্থল থেকেই লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ   বাগমারায় অবৈধ পুকুর খননের নামে টপসয়েল কাটা, দুই দফা অভিযানে একজনের কারাদণ্ড

পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায়, লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকার সময় বিভিন্ন গণমাধ্যমে ভুক্তভোগীকে দোষারোপ করে বক্তব্য দেয়, যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০সহ বিভিন্ন মামলায় প্রদত্ত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুনঃ   ডিবিপ্রধান হলেন রেজাউল করিম মল্লিক

আদেশে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভুক্তভোগীকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় কেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী আগামী ১৯ নভেম্বর মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১১

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১২

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৪

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৫

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৬

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৭

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১৮

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST