১২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় অবৈধ পুকুর খননের নামে টপসয়েল কাটা, দুই দফা অভিযানে একজনের কারাদণ্ড

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের নামে মূল্যবান টপসয়েল কেটে নেওয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দুই দফা অভিযান পরিচালনা করেছে।

সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর এলাকায় দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দফার অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, ফসলি জমিতে অনুমোদনহীনভাবে পুকুর খনন করে উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের প্রস্তুতি চলছিল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পরিবহনের সুযোগ না থাকায় পুকুর খননে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) গাড়ি অকেজো করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর, বিগোপাড়া এলাকায় দ্বিতীয় দফার অভিযান পরিচালিত হয়। সেখানে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে টপসয়েল কাটার দায়ে শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর গ্রামের রফিকুল ইসলামকে (৩৬) আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা জানান, ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের ফলে কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়। টপসয়েল অপসারণের কারণে জমিতে ফসল উৎপাদন কমে যায়, সেচ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় এবং আশপাশের জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং খাদ্য উৎপাদনও হুমকির মুখে পড়ে।

তিনি আরও বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খনন এবং টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST