১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মেরুন পোশাকে রাজকীয় আবহে মিম

অনলাইন ডেস্ক :  ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তার সরব বিচরণ। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি নিয়ে ভক্তদের মাঝে হাজির হলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে সামাজিক মাধ্যমে এক ডজন ছবি প্রকাশ করেন এই নায়িকা। তার এই লাবণ্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা।

ছবিগুলোতে মিমকে দেখা যায় ক্লাসিক ও আভিজাত্যের এক অনন্য মিশ্রণে। তার পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের একটি স্লিভলেস, ফ্লোর-টাচ পোশাক, যা তাকে করে তোলে আকর্ষণীয়। পোশাকটির সঙ্গে কোমরে থাকা সরু কালো বেল্ট আলাদা মাত্রা যোগ করে।

আরও পড়ুনঃ   মেয়ে প্রিয়মকে পেলেন কীভাবে, জানালেন পরীমণি

এছাড়াও খোলা চুলে ছিল ভিনটেজ ঢেউ, যা তার সাজকে দিয়েছে ‘ওল্ড হলিউড’ গ্ল্যামার। কখনো চোখে স্টাইলিশ রোদচশমা, কখনো বা রোদচশমা মাথার ওপরে রেখে একাধিক পোজে ধরা দিয়েছেন তিনি। মৃদু হাসি আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মিম যেন কোনো প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা এক রাজকুমারী।

মিমের এই ‘মেরুন কুইন’ লুক প্রকাশ্যে আসতেই মন্তব্য বাক্স ভরে উঠেছে ভক্তদের প্রশংসায়। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাকে রানির মতো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছেন।’ অনেকেই আগুন এবং ভালোবাসার ইমোজি দিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ   নার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ বললেন বিরাট!

তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ‘ভ্রমণকন্যা’! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই সেখান থেকে নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন তিনি।

কিছুদিন আগেই জন্মদিন পালন হলো তার; পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সেই সুন্দর মুহূর্ত। এর দিন দুয়েক বাদে ফের এমন রাজকীয় আবহে নিজেকে মেলে ধরলেন এই ঢালিউড তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST