২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ বললেন বিরাট!

অনলাইন ডেস্ক : গত বৃহস্পতিবার নিজের ৩৭তম জন্মদিনের কেক কাটলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই মুহুর্তে বলিউড থেকে বেশ দূরে থাকেন তিনি। দুই সন্তান ও স্বামী বিরাট কোহলির সঙ্গে সংসার করতে ব্যস্ত এই অভিনেত্রী। কিন্তু বিরাটের সঙ্গে প্রথম দেখাতে একটি মজার ঘটনা ঘটে আনুশকার সঙ্গে। আর নায়িকার জন্মদিনে বিষয়টি নিয়ে ফের আলোচনা নেটিজেনদের মাঝে।

ভারতের এই জনপ্রিয়, তারকা ক্রিকেটার অভিনেত্রী আনুশকার সামনে ছিলেন হাড়কাঁপুনে! স্বাভাবিকভাবেই প্রথম দেখায় একেবারে নার্ভাস হয়ে উদ্ভট কাণ্ড করে বসেছিলেন ক্রিকেটার। কিন্তু সে সময় তিনি ভাবেননি, এই আনুশকাই হবেন তার স্ত্রী।

আরও পড়ুনঃ   দুবাইয়ে ঐশ্বরিয়ার ১৫ কোটি রুপির বাড়ি!

২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিরাট নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। ঘটনাটি সেই প্রথম বিজ্ঞাপনের শুটিং-এর, যেখানে তিনি আনুশকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। বিরাট বলেন, ‘আমি দাঁড়িয়ে ছিলাম আর ভেতরে ভেতরে ঠকঠক কাঁপছিলাম। তার লুক দেখে বুঝতেই পারছিলাম না আনুশকার সঙ্গে কীভাবে কথা শুরু করব। তখন হঠাৎ ওর দিকে তাকিয়ে বলেই ফেলি— ‘তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না?’ ভেবেছিলাম হাসবে, কিন্তু এমন একটা গলায় ‘এক্সকিউজ মি?’ বলে উঠেছিল যে লজ্জায় কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখন নিজেকে একেবারে গাধা মনে হচ্ছিল।’

আরও পড়ুনঃ   প্রেমিককে প্রকাশ্যে এনে সম্পর্কে সীলমোহর দিলেন সামান্থা

‘এ কারণেই পেহেলগামে হামলা হয়েছিল’, রেগে মঞ্চেই বলে উঠলেন সনু নিগম
তবে প্রথম অস্বস্তিকর কথোপকথনই যে একদিন বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াবে, তা দু’জনের কেউই তখন ভাবেননি।

বিরাট এবং অনুষ্কা ২০১৭ সালের ১১ই ডিসেম্বর, ইতালিতে অনুষ্ঠান করে বিয়ে করেন। তারপর থেকে তাদের জুটি হয়ে উঠেছে একেবারে পপ কালচারের অংশ। ২০২১ সালের জানুয়ারিতে তাদের কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। আর ঠিক গত বছর তারা তিন থেকে চার জনের পরিবারে পরিণত হন। জন্ম নেয় বিরাট-অনুষ্কার পুত্রসন্তান। ছেলের নাম তারা রেখেছেন আকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST