৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জামিনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল

অনলাইন ডেস্ক : দীর্ঘ ২০ দিন কারাভোগের পর জামিনে কারামুক্ত হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. ঈসমাইল হোসেন (৩৫)। এতে তার পরিবার, সহকর্মী ও অনুসারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় জামিন লাভের পর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

এর আগে এদিন দুপুরে ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারক মমতাজ বেগম ঈসমাইলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট একেএম মাইনুল হক মিলন বলেন, বাদীর অভিযোগের সঙ্গে ভিকটিমের জবানবন্দি সাংঘর্ষিক। মূলত ভিকটিম ঈসমাইলের দ্বিতীয় স্ত্রী। ষড়যন্ত্রমূলকভাবে একটি মহলের প্ররোচণায় এই মামলাটি দায়ের হয়েছে। তবে মামলার শুনানি শেষে আদালতে বিজ্ঞ বিচারক আমার মোক্কেলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

আরও পড়ুনঃ   বিয়ে করলে কাজ কমবে না, ২১ বছরেই সংসার শুরু অনন্যার

ঈসমাইলের ছোট ভাই এনামুল হক বলেন, মিথ্যা ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটি করা হয়েছিল। পরে ভিকটিম আদালতে এসে তার জবানবন্দিতে নিজেকে ঈসমাইল ভাইয়ের দ্বিতীয় স্ত্রী বলে স্বীকার করেছেন। এর মধ‍্য দিয়ে আমরা প্রাথমিকভাবে ন্যায়বিচার পেয়েছি। আশা করছি মামলার চূড়ান্ত রায়েও রায় ন্যায়বিচার পাব।

এদিকে জামিন লাভের পর ঈসমাইলকে কারাগারের ফটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা। এ সময় অভিনেতা মো. ফিরুজ আলম, ঈসমাইলের ছোট ভাই এনামুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ঘুম থেকে উঠে নো মেকআপ লুকে ভাবনা

ফিরুজ আলম ঢাকা পোস্টকে বলেন, ঈসমাইল ভাই জামিনে মুক্ত হওয়ায় আমরা খুশি। এখন দেশবাসী ঈসমাইল ভাইয়ের আরও ভালো ভালো কনটেন্ট ভিডিও দেখতে পারবেন বলে আশা করছি।

এর আগে গত ১০ জুলাই ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ঈসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর ছেলে। তার দাম্পত্য জীবনে দ্বিতীয় স্ত্রী ছাড়াও প্রথম স্ত্রীসহ দুটি সন্তান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST