১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে “বই পাঠের আসর”এর শুভ উদ্বোধন

মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে “বই পাঠের আসর”-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গবার (১১নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে “বই পাঠের আসর”এর উদ্বোধন করা হয়।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা হাসান ,বাঘা উপজেলায সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো: মুনসুর রহমান, উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চতুর্থ অর্থনৈতিক শুমারির উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাম্মী আক্তার বলেন, শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে ইতিহাস, ভ্রমণকাহিনী, কিশোরগল্প, সাইন্স ফিকশন, আত্মজীবনী, কবিতা, পাঠ্যবইসহ দেড় শতাধিক বই সমন্বয়ে এই বিদ্যালয়ে ” বই পাঠের আসর” এর উদ্বোধন করা হয়েছে। বার্ষিক পরীক্ষা সন্নিকটে হওয়ায় আগামী জানুয়ারি থেকে এ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ের এ পাঠচক্র অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে দুই ছাত্র হত্যা মামলা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বই মানুষকে জ্ঞানের বিকাশ ঘটাতে সহায়তা করে, মননশীলতা বৃদ্ধি করে এবং সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন “বই পাঠের আসর” নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য অভ্যাস করতে সহায়ক ভূমিকা পালন করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১০

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১১

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৩

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৪

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৫

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১৬

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৭

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৮

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৯

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

২০

Design & Developed by: BD IT HOST