১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চতুর্থ অর্থনৈতিক শুমারির উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

সংবাদ বিজ্ঞপ্তি : আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়েঅর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য-উপাত্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ উদ্বোধন উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে এক উদ্বোধনী র‌্যালি বের হয়ে নগরীর সিএন্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।

‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই স্লোগান নিয়ে ১০ ডিসেম্বর হতে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ন্যায় রাজশাহী বিভাগের ৮ জেলায় চতুর্থ অথনৈতিক শুমারি ২০২৪ পরিচালিত হবে। অর্থনৈতিক শুমারির লক্ষ্য হলো সময়ের বিবর্তনে দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন, অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকান্ডের কাঠামো নির্ধারণ, অর্থনৈতিক কর্মকান্ডে জনবলের হিসেব নিরুপণসহ পল্লী ও শহর এলাকায় অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত প্রতিষ্ঠানের শ্রেণি বিন্যাস ও হালনাগাদ তথ্য-উপাত্ত প্রস্তুত করা।

আরও পড়ুনঃ   জোড়া ইনজুরিতে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এ শুমারির কার্যক্রম ইন্টিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেমের (আইসিএমএস) মাধ্যমে ডিজিটালি কন্টোল করা হবে। তথ্য সংগ্রহকারীদের সংগৃহীত তথ্য মোবাইল ডাটা ম্যানেজমেন্ট (এমডিএস) প্রক্রিয়ায় সরাসরি সার্ভারে জমা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্য সংগ্রহকারীর কাজ অনলাইনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করবে।

আরও পড়ুনঃ   স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখ শিক্ষার্থী, বেসরকারিতে শূন্য আসন ৮ লাখ

রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের শুমারিতে এ বিভাগের ৮ জেলায় ১১ হাজার ৯৭৩ জন তথ্য সংগ্রহকারী তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহকারীদের কাজ জিপিএস লোকেশনের মাধ্যমে ট্র্যাক করা হবে।

শুমারির তথ্য-উপাত্ত দেশের নীতিনির্ধারক, পরিসংখ্যানবিদ, গবেষকসহ বিভিন্ন অংশীজন নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবহার করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST