৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জোড়া ইনজুরিতে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক : লা লিগায় বার্সেলোনার সমান পয়েন্ট পাওয়ার দিনে বড় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল ফুটবলারদের জন্য ভয়ঙ্কর আতঙ্ক অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছেন। ফলে তাকে যে রিয়াল লম্বা সময়ের জন্য হারাল তা বলাই বাহুল্য। এর আগে চোট নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস জুনিয়রও। তার সর্বশেষ অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

যোগ করা সময়ে একটি বল ক্লিয়ার করতে গিয়ে চোট পান কারভাহাল। অভিজ্ঞ এই স্প্যানিশ তারকা পায়ে প্রচণ্ড আঘাত পেয়ে ব্যথায় কাতরাতে থাকেন। পরে অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। সাধারণত এসিএল ইনজুরিতে পড়লে এক খেলোয়াড়কে ৬-৮ মাস মাঠের বাইরে থাকতে হয়। যা নিঃসন্দেহে রিয়াল ও স্পেনের জন্য বড় ধাক্কা। মাঠে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারের কাতরানো দেখে পুরো দলই সেখানে জটলা পাকান। থমথমে অবস্থা ছিল ডাগআউটেও।

আরও পড়ুনঃ   রাবির সমাবর্তনে অংশগ্রহণের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

কারভাহালে চোটে মানসিকভাবে রিয়ালের অবস্থা জানা যায় কার্লো আনচেলত্তির মন্তব্যে। আরও একবার তিনি ক্লাব ফুটবলের ঠাসা সূচিতে বিরক্তি প্রকাশ করে বলেন, ‘হাঁটুর চোট গুরুতর বলেই মনে হচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় আরও পরিষ্কার করে বোঝা যাবে। ড্রেসিংরুম অবশ্যই খুবই বিমর্ষ ও চিন্তিত। এমন কিছু হয়ে গেছে, তা কখনোই আমাদের কাম্য ছিল না। এরকম (ঠাসা) সূচিতে এমনটি হতেই পারে। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ফুটবলারের সঙ্গেই এমনটি হয়ে গেল।’

রিয়াল কোচ আরও বলেন, ‘তার অভিজ্ঞতা, নিবেদন ও পেশাদারিত্ব দিয়ে সে দলের প্রধানতম ফুটবলারদের একজন। সে নিজেও খুব বিষন্ন ও হতাশ। তবে কিছু তো করার নেই।’ তবে এসিএল ইনজুরির কথা নিশ্চিত করেছেন কারভাহাল নিজেই। চোটের জন্য ব্যথিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এসিএলে চোট নিশ্চিত হয়েছে। আমার অস্ত্রোপচার করাতে হবে এবং বাইরে থাকতে হবে কয়েক মাস। সেরে ওঠার প্রক্রিয়া শুরু করা ও প্রবলভাবে ফিরে আসার অপেক্ষায় আছি। সবার বার্তা ও শুভ কামনার জন্য কৃতজ্ঞতা, আমি আপ্লুত।’

আরও পড়ুনঃ   রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বক্তব্য রাখলেন এমপি বাদশা

যদিও এদিন ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। যে জয় তাদের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান গুছিয়েছে। রিয়ালের জয়ে একটি করে গোল করেন ভিনিসিয়ুস ও ফেদে ভালভার্দে। তবে ভিনিকে নিয়েও রয়েছে শঙ্কা। কারভাহালের আগেই ৭৯তম মিনিটে কাঁধে চোট পেয়ে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠ ছেড়েছিলেন।

তবে তার চোট কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচ শেষে আনচেলত্তি জানিয়েছেন, তার কাঁধে বেশ ব্যথা আছে। পরীক্ষা করানোর পর বোঝা যাবে এই ব্রাজিলিয়ানের চোটের অবস্থা। রিয়াল আগে থেকেই চোট নিয়ে ধুঁকছে। যে কারণে মাঠের বাইরে আছেন প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ডেভিড আলাবাও দীর্ঘদিন ধরে বাইরে আছেন। কিছুদিন আগে চোট সেরে ফেরেন জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১২

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৪

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৬

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৭

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৮

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

২০

Design & Developed by: BD IT HOST