৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে ১৩ মাথার নারকেল গাছ দেখতে দর্শনার্থীদের ভিড়

গুরুদাসপুর (‎নাটোর) প্রতিনিধি : ‎নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে প্রকৃতির আশ্চর্য সৃষ্টি ১৩ মাথাওয়ালা নারকেল গাছ।

দূর থেকে দেখলে মনে হয় যেন এক ঝাঁক গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তবে কাছে গেলেই বোঝা যায় এটি আসলে একক কাণ্ড থেকে জন্ম নেওয়া ১৩টি মাথাওয়ালা একটি গাছ। স্থানীয়দের কাছে এটি পরিচিতি পেয়েছে ‘কুদরতি নিদর্শন’ হিসেবে।

বিরল এই গাছটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের গ্রামের মানুষ। এমনকি দূরদূরান্ত থেকেও আসছেন কৌতূহলী দর্শনার্থীরা। কেউ গাছটির মাথা গুনছেন, কেউ আবার মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বিস্ময়ের গল্প।

শনিবার (৮ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছটির এক সময় মাথা ছিল ১৪টি, বর্তমানে ১৩টি মাথা সবুজ ও সতেজ রয়েছে। প্রতিটি মাথায় ঘন পাতার বিন্যাস এমনভাবে ছড়ানো যে দেখে মনে হয় প্রকৃতি নিজেই যেন এক শিল্পকর্ম এঁকেছে।

কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নজরুল ইসলাম বলেন, গাছটির বয়স প্রায় ২৫ থেকে ২৬ বছর। লাগানোর পর কয়েক বছর যেতে না যেতেই গাছটির কাণ্ডে একাধিক মাথা গজাতে শুরু করে। সময়ের সঙ্গে মাথার সংখ্যা বেড়েছে, আবার কিছু শুকিয়েও গেছে। বর্তমানে ১৩টি টিকে আছে। কলেজের পক্ষ থেকে নিয়মিত সার ও ওষুধ দিয়ে পরিচর্যা করা হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

তিনি আরও বলেন, আমার জীবনে এমন গাছ আর দেখিনি। দূরদূরান্ত থেকে মানুষ আসে এই গাছ দেখতে, বিস্মিত হয়। এটি নিঃসন্দেহে প্রকৃতির এক অনন্য রূপ।

স্থানীয় বাসিন্দা শাকিল আহমেদ বলেন, একটি নারিকেল গাছের অনেকগুলো মাথা, এরকম গাছ আর অন্য কোথাও নেই। এটি আল্লাহর ‘কুদরতি নিদর্শন’। বর্তমানে গাছের ১৪টি মাথা আছে, যার ১৩ টি সতেজ। এর আগে আরও মাথা ছিল। দূরদূরান্ত থেকে মানুষ গাছটি দেখতে আসে এটি আমাদের জন্য সত্যিই অনেক গর্বের বিষয়।

গাছটি ঘিরে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। কাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মিম জানান, নারিকেল গাছের ১৪টি মাথা দেখতে অনেক মানুষ তাদের স্কুলে আসে। গাছটি দেখে সবাই খুঁশি হয়, বিষয়টি তাদেরও ভালো লাগে।

গাছটি দেখতে আসা পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর এলাকার মকবুল হোসেন (৬০) বলেন, সকালে পার্শ্ববর্তী চাচকৈড় বাজারে কাজে এসে শুনি এখানে একটি বহুমাথার নারিকেল গাছ আছে। পরে গাছটির দেখার জন্য এখানে এসে দেখি গাছটির ১৪টি মাথা। আরও অনেক দর্শক এটি দেখতে আসছে। এটি ‘আল্লাহর কুদরতি নিদর্শন’ ছাড়া কিছুই না।

আরও পড়ুনঃ   বগুড়ায় ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নেওয়া যুবককে কুপিয়ে হত্যা

এলাকাবাসীর দাবি, এই বিরল নারিকেল গাছটি যথাযথভাবে সংরক্ষণ করলে এটি স্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। এতে একদিকে যেমন বাড়বে এলাকার পরিচিতি, তেমনি দর্শনার্ধীরা প্রকৃতির এই বৈচিত্র্যকে কাছ থেকে দেখার সুযোগ পাবে।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম বলেন, একটি নারকেল গাছের যে ১৩-১৪টি মাথা বেরিয়েছে এটি সাধারণত হয় না। এটি একটি বিরল ঘটনা। জেনেটিক কারণে এটি হয়েছে। গাছের কারণে এটি গুরুদাসপুর এলাকার একটি দর্শনার্থী প্রবণ এলাকায় পরিণত হয়েছে। এই গাছের সঠিক পরিচর্যা ও সার ব্যবস্থাপনার জন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এর পরিচর্যা নেবেন। গাছটির সঠিক পরিচর্যার মাধ্যমে এটি যেন ভ্রমণ পিপাসু মানুষের জন্য আরও দর্শনীয় করা যায় সে ব্যপারে কৃষি অফিস সর্বদা সচেষ্ট থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST