৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১২ টন রঙ মেশানো মুগডাল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রঙ মেশানো ১২ টন মুগডাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে পোকামাকড়যুক্ত ও নিম্নমানের ডাল মজুদের দায়ে দুই ডাল মিলের মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে চারঘাট উপজেলার হলিদাগাছী স্টেশন এলাকায় মামা ভাগ্নে এন্টারপ্রাইজ (ডাল ক্রাশিং অ্যান্ড সর্টিং মিল) ও মেসার্স পারভেজ এন্টারপ্রাইজে (ডাল অ্যান্ড সর্টিং মিল) অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   পুঠিয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় মামা ভাগ্নে এন্টারপ্রাইজ (ডাল ক্রাশিং অ্যান্ড সর্টিং মিল) অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও বিক্রয় করছিল। পাশাপাশি সেখানে পোকামাকড়যুক্ত ও নিম্নমানের খাদ্যপণ্য মজুদ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ধারা ৩৯ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, হলিদাগাছীর মেসার্স পারভেজ এন্টারপ্রাইজের মালিক বাবর আলীকে খাদ্য ব্যবসা পরিচালনার সময় কর্তৃপক্ষকে পরিদর্শন, তদন্ত, নমুনা সংগ্রহ ও পরীক্ষাকাজে সহযোগিতা না করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ধারা ৪০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। দুই ডাল মিল মালিকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ   বুধবার থেকে ডিজিটাল জামিননামা, এক ক্লিকে পৌঁছাবে সংশ্লিষ্ট কারাগারে : আইন উপদেষ্টা

এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, চারঘাটে রঙ মেশানো ১২ টন মুগডাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ডাল মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

১২

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

১৩

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১৪

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১৫

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৮

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৯

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST