৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত আসামি মো. আজিজুল আলমগীর (৪০)।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী নগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে মো. আজিজুল আলমগীর (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে হড়গ্রাম এলাকার একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. রবিন (ছদ্মনাম) (১৩) বিদ্যালয় ছুটির পর একই প্রতিষ্ঠানের অফিস সহকারী মো. আজিজুল আলমগীরের প্রলোভনের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, আসামি তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান এবং সেখানে নিজের শয়নকক্ষে বলৎকারের চেষ্টা করেন।

আরও পড়ুনঃ   ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। তারা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. আজিজুল আলমগীরকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   নাচোলে আধিপত্য বিস্তারের প্রস্তুতিতে রাখা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST