১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

পুঠিয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ২১ মে পুঠিয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটনের বেলপুকুর থানার বেলপুকুরিয়া ইউনিয়নের ভোট গ্রহণ হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ ১৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪০.০০৪.২৪.২৯২ তারিখ: ৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ২১ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএমডিএর সদর দপ্তরে দুদকের অভিযান: অপারেটর নিয়োগ স্থগিত

এছাড়া ১৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ২২ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত সকল ধরনের মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে, এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে, নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ছাড়াও আন্ত:জেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

১০

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

১১

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

১২

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১৫

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৭

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৮

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৯

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

২০

Design & Developed by: BD IT HOST