২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

সঞ্জয়লীলা বানসালির হাত ধরে ওটিটিতে ঊষসীর অভিষেক

অনলাইন ডেস্ক : বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালির হাত ধরে ওটিটিতে অভিষেক করবেন টালিউড অভিনেত্রী ঊষসী রায়। ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নামের এ সিরিজটি আগামীকাল ১ মে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, ‘হীরামান্ডি’র প্রধান ছয়টি চরিত্রের একটির নাম ‘আলমজেব’। এই চরিত্রের জন্য প্রথমে বাঙালি অভিনেত্রী খুঁজেছিলেন সঞ্জয়লীলা বানসালি। কলকাতার কয়েকজনের অডিশনও নিয়েছিলেন। তার মধ্যে একজন ঊষসী।

প্রথমে অডিশন দিয়ে সুযোগ না পাওয়া প্রসঙ্গে ঊষসী বলেন, ‘ওরা নাকি সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সংখ্যা দেখে কাস্ট করে! আমার কথা না হয় বাদ দিলাম।

আমাদের ইন্ডাস্ট্রির আরও অনেক ভালো ভালো অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। তারা কেন সুযোগ পেলেন না? এটা তো খুব স্বাভাবিক যে, মুম্বাইয়ের শিল্পীদের ফলোয়ার সংখ্যা বরাবরই বেশি। সোশ্যাল মিডিয়ায় তারা অনেক বেশি সক্রিয়।’

আরও পড়ুনঃ   প্রেম থেকে পালিয়ে বিয়ে, ক্যারিয়ার ধ্বংস অভিনেত্রীর

ক্ষোভ প্রকাশ করে ঊষসী আরও বলেন, ‘আমি তো রাগে সিরিজটির টিজার-ট্রেলারও দেখিনি। ওই চরিত্রে (আলমজেব) যাকে কাস্ট করা হয়েছে, তার চেয়ে অন্তত আমি ভালো অভিনয় করি।’

সিরিজটির আলমজেব চরিত্রে অভিনয় করেছেন শারমিন সেগাল। যিনি বানসালির সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০১৯ সালে ‘মালাল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার।

এদিকে ঊষসী রায় জানান, সম্প্রতি তিনি ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যেখানে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের মতো তারকা। তবে ঊষসী জানান, তাকে একটি ছোট চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সে কারণেই তিনি ফিরিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ   জামদানিতে নজর কাড়লেন রুনা খান

গুরুত্বপূর্ণ চরিত্র দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চান জানিয়ে এই বাঙালি তরুণী বলেন, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে একটি চরিত্রের জন্য কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার এজেন্সি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

তারা প্রথমেই জানিয়েছিলেন চরিত্রটি ছোট। খুব বড় কিছু কিছু নয়। কার্তিকের সঙ্গে মাত্র দু’টি দৃশ্য ছিল। আর পুরো চিত্রনাট্য জুড়ে ওই চরিত্রের বিশেষ গুরুত্ব ছিল না। তাই না করে দিয়েছিলাম। এত ছোট চরিত্র কেন করতে যাব! তা-ও আবার কোনও গুরুত্ব নেই গল্পে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১০

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১১

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১৩

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

১৪

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

১৬

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

১৭

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

১৮

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৯

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

২০

Design & Developed by: BD IT HOST