২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জামদানিতে নজর কাড়লেন রুনা খান

অনলাইন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বড় পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই নিজের অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব এই তারকা। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ধরা দিয়ে তাক লাগিয়ে দেন নেটিজেনদের।

এবার তিনি ক্যামেরায় ধরা দিলেন ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে। একগুচ্ছ নতুন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান। যেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ সি-গ্রিন রঙের একটি নকশা করা জামদানি শাড়িতে।

আরও পড়ুনঃ   পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

 

এই ক্লাসিক সাজকে পূর্ণতা দিতে তিনি কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে এঁকেছেন ছোট্ট একটি লাল টিপ।

অভিনেত্রীর এমন স্নিগ্ধ উপস্থিতি আর মিষ্টি হাসি মুহূর্তেই কেড়ে নিয়েছে ভক্তদের মন। ছবির ক্যাপশনে রুনা খান জুড়ে দিয়েছেন কবিতার উক্তি, ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’

তার এই নতুন রূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা।’ অন্য একজন লিখেছেন, ‘অপূর্ব দেখাচ্ছে আপনাকে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।’

আরও পড়ুনঃ   ‘লাপাতা লেডিস’ ছবির ‘ফুলে’র আসল বয়স

 

উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST