৩১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

চুরির দায়ে গ্রেপ্তার নায়িকা, বিপাকে অঙ্কুশ

অনলাইন ডেস্ক : কলকাতার বড়বাজার এলাকা থেকে ব্যাগ ও স্বর্ণালংকার চুরির অভিযোগে টালিউড অভিনেত্রী রূপা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও চুরির অভিযোগে আটক হওয়া এই অভিনেত্রীকে নিয়ে ফের খবরের শিরোনাম হয়; আর এতে বিপাকে পড়েন অভিনেতা অঙ্কুশ হাজরা। কারণ, সংবাদমাধ্যমে রূপার পরিচয় হিসেবে বারবার অঙ্কুশের সিনেমার নায়িকা ব্যবহার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত ১৫ অক্টোবর বড়বাজারে এক নারীর ব্যাগ চুরি হয়। ওই ব্যাগে প্রায় ২০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র, একটি বৈষ্ণোদেবী লকেটসহ প্রায় ২০ গ্রাম ওজনের সোনার চেইন, দুটি সোনার ব্রেসলেট এবং প্রায় ৪,০০০ ভারতীয় রুপি ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ রূপা দত্তকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

চুরির অভিযোগে এটি রূপা দত্তের প্রথম গ্রেপ্তার নয়। এর আগেও একবার তিনি আটক হয়েছিলেন। যেহেতু রূপা দত্ত অভিনেতা অঙ্কুশ হাজরার ‘কেল্লাফতে’ ছবিতে কাজ করেছিলেন, তাই সংবাদমাধ্যমে তার পরিচয় দেওয়ার সময় প্রায়শই ‘অঙ্কুশের নায়িকা’ বা ‘কেল্লাফতের নায়িকা’ শব্দটি ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ   মাসুদরা কখনো ভালো হয় না : তমা মির্জা

এ নিয়ে অঙ্কুশ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বিরক্ত। কারণ, মনে হয় ওকে যেন আমিই মানুষ করেছি! ও যেটাই করুক, সেটা ওর পরিচয়। আমার কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই।’

অঙ্কুশ আরও বলেন, ‘আসলে আমি বুঝতে পারি, কেন আমার নামটা উঠে আসে। তার কারণ, বাংলার মানুষ যাতে চিনতে পারে, সেটাই তাদের একটা পরিচয় পেতে সুবিধা হয়, সেই জন্যই হয়তো দেওয়া হয় অঙ্কুশের ছবির নায়িকা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST