২৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা ও উপজেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে দেশ ও জাতীয় উন্নয়নে কাজ করবে দলটি। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভুমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোন অভাব থাকবে না। বক্তব্যের এক পর্যায়ে নেতারা আরো বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে কোনদিন যেন স্বৈরাচারের দোসররা মাথা উঁচু করে আর দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

আরও পড়ুনঃ   ‘দ্রুত নির্বাচন না হলে জনগণ মুখ ফিরিয়ে নেবে’

মাদারাীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিল্টন বৈদ্য। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুর ইসলাম দুলাল, শিক্ষার উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধাসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST