২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা, ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী মোতায়েন

অনলাইন ডেস্ক : ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির বিরুদ্ধে বানোয়াট ‘যুদ্ধাবস্থা তৈরির’ অভিযোগ করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভূমধ্যসাগরে থাকা জেরাল্ড আর ফোর্ড রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এটি ৯০টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে।

মাদুরো রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে, তারা আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করেছিল এবং তারা এখন বানোয়াট যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে।

রণতরী বা যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। দেশটি বলছে, তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা। পাচারকারীদের লক্ষ্য করে বিমান হামলার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ক্যারিবিয়ান সাগরে শুক্রবার হামলায় ছয়জন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছেন। তিনি বলেন, ‘ত্রেন দে আরাগুয়া’ নামের একটি জাহাজে হামলা করা হয়েছিল। সেটি ছিল অপরাধমূলক সংগঠনের।

আরও পড়ুনঃ   পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিয়েছে ভারত

এ হামলার নিন্দায় ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ট্রাম্প প্রশাসন বলেছে, তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। যদিও বিশেষজ্ঞ ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন যে এই অভিযান মূলত মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে।

মাদুরো দীর্ঘদিন ধরে ট্রাম্পের শত্রু এবং তাকে মাদক পাচারকারী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত করেছেন ট্রাম্প। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করেছেন।

চ্যাথাম হাউজের ল্যাটিন আমেরিকা বিষয়ক একজন সিনিয়র ফেলো ড. ক্রিস্টোফার সাবাতিনি বিবিসিকে বলেছেন, এটা হলো সরকার পরিবর্তন। তারা সম্ভবত আগ্রাসন করবে না, আশা করা হচ্ছে যে এটি একটি সতর্ক সংকেত।

তিনি বলেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠদের মধ্যে হামলার ভয় দেখানোর জন্য সামরিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে করে তারা মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেয়।

পেন্টাগন শুক্রবার বলেছে, রণতরী জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের আওতায় থাকবে। এই কমান্ডের অধীনেই আছে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল।

এর মুখপাত্র সিয়ান পারনেল বলেছে অতিরিক্ত ফোর্স মাদক পাচার প্রতিরোধে এখনকার সক্ষমতাকে আরও বাড়াবে। রণতরী মোতায়েন করার কারণে স্থলভাগে হামলা পরিচালনার সক্ষমতাকে জোরদার করবে। ট্রাম্প ভেনেজুয়েলার ভূমিতে হামলার সম্ভাবনার কথা বারবারই বলছেন।

আরও পড়ুনঃ   ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেছেন, আমরা নিশ্চিতভাবেই এখন স্থলভাগের দিকে তাকাচ্ছি। কারণ সাগর আমাদের নিয়ন্ত্রণে।

সিএনএন সংবাদ দিয়েছে, ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচার রুট ও কোকেন তৈরির জায়গাগুলোতে হামলার বিষয়টি বিবেচনা করছেন। এখন শুধু সিদ্ধান্ত চূড়ান্ত করাই বাকি।

বিমানবাহী রণতরীটিকে তিনদিন আগে ক্রোয়েশিয়ার উপকূলে দেখা গেছে। এটি মোতায়েনের কারণে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হলো।

একই সঙ্গে এটি ভেনেজুয়েলার সাথে উত্তেজনাও বাড়াতে যাচ্ছে। দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন মাদক পাচারকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে।

রণতরীটি জেট ও বিমান পরিবহন করতে পারে। এতে ক্ষেপণাস্ত্র ও অন্য উপকরণ পরিবহন করা যায়।

যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে নৌকা লক্ষ্য করে সিরিজ হামলা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মাদক পাচার প্রতিরোধের চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। সূত্র : বিবিসি বাংলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST