২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিয়েছে ভারত

অনলাইন ডেস্ক : বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে যাওয়ার কারণে নিজেদের পানির বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করায় সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

বাঁধ খোলার আগে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তানকে অবহিত করে ভারত। আজ বুধবার (২৭ আগস্ট) নতুন করে ফের বন্যার ব্যাপারে সতর্কতা দিয়েছে দেশটি।

এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের অনুরোধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।

আরও পড়ুনঃ   সেনাদের সীমান্তে আনছে পাকিস্তান, নিচ্ছে হামলার প্রস্তুতি

এক কর্মকর্তা জানিয়েছেন সেনাদের লাহোর, ওকারা, ফয়সালাবাদ এবং শিয়ালকোটসহ অন্যান্য জায়গায় মোতায়েন করা হয়েছে।

দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এক সতর্কবার্তায় বলেছে, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ‘বড় বন্যা’ হতে পারে। সেখানকার তিনটি নদীর সবগুলোর পানি অব্যাহতভাবে বাড়ছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, নয়াদিল্লি আজ বুধবার পাকিস্তানকে নতুন বন্যার সতর্কতা দিয়েছে। বিশেষ করে তাওয়াই নদীর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বৃষ্টির পানি আর আটকে রাখতে না পেরে বাঁধ ছেড়ে দিতে ভারত বাধ্য হওয়ার পর নদীটি ফুলেফেঁপে উঠছে।

আরও পড়ুনঃ   কুয়েতে বাংলাদেশি তরুণদের স্বেচ্ছায় রক্তদান

গতকাল মঙ্গলবার পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যার ঝুঁকিতে থাকা ১ লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংস্থাটি নদী পাড়ের মানুষকে দ্রুত সময়ের মধ্যে সরে যাওয়ারও নির্দেশনা দিয়েছে।

গত এক মাস ধরেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। গত ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। এখন পাঞ্জাব প্রদেশ বন্যার কবলে পড়তে যাচ্ছে।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST