২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সাবেক এমপি শিমুল পরিচয়ে জেলারকে পরিবারসহ হত্যার হুমকি

নাটোর প্রতিনিধি : আওয়ামী লীগ সরকার সময়ের নাটোরের শীর্ষ সন্ত্রাসী মো. কোয়েলের জামিনের তথ্য গোপন না রাখায় নাটোর জেলা কারাগারের জেলারকে এমপি শিমুল পরিচয় দিয়ে বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে পরিবারসহ প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল বৃহস্পতিবার বিকালে নাটোর থানায় জিডি করেছেন।

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেল জানান, প্রথমে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলেন। তিনি কথা বলে নিশ্চিত হন কলদাতা নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল।

এ সময় শিমুল জেলারকে বলেন- এমপির ঘনিষ্ঠ সহচর নাটোরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ১০টি মামলার আসামি মো. কোয়েল বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পাবেন- এ বিষয়ে নাটোর কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছলে তিনি (জেলার) যেন কাউকে না জানান। বুধবার রাতেও জামিনের বিষয় গোপন রাখতে এমপি শিমুল একই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটি অডিও বার্তাও পাঠিয়ে হুমকি দেন।

আরও পড়ুনঃ   ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির মাংস নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের প্রাণ নিল ছোট দুই ভাই

নাটোর কারাগারে থাকা বন্দি কোয়েলকে ১৫ দিন আগে অন্য মামলায় হাজিরা দেওয়ার জন্য কুষ্টিয়া কারাগারে পাঠিয়েছিল নাটোর কারাগার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ কোয়েলকে পুনরায় আটক করে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই নাম্বার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ১ মিনিট ও ২টা ৯ মিনিটে একই নাম্বার থেকে হুমকি দিয়ে জেলার শেখ মো. রাসেলকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে পরপর দুটি মেসেজ পাঠায়।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে চাঁদাবাজি করতে গিয়ে দুই পুলিশ কনস্টেবলকে গণধোলাই, পুলিশ লাইনে ক্লোজড

প্রথম ম্যাসেজে বলা হয়- ‘আপনি যে অন্যায় কাজটা করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন আপনার বৌসহ আপনার পরিবার কিভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা অবশ্যই ঠিক করে রাখবেন’।

অপর মেসেজে বলা হয়, ‘আপনার বিষয়টি নোট করে রাখা হয়েছে’।

এই হুমকি ও জিডির ঘটনায় নাটোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেল বলেছেন, এমন হুমকিতে তিনি ভয় পাননি, নিয়মের কারণে এবং পরিবারের কথা বিবেচনা করে থানায় জিডি করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুর থেকে নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল আত্মগোপনে রয়েছেন। তার স্ত্রী-সন্তান কানাডার বেগমপাড়ার জান্নাতি প্যালেসে বসবাস করলেও তিনি কখনো কারো সামনে আসেননি। এমনকি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি দেখা যায় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST