২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

৩৪তম জাতীয় সাঁতার : প্রথম দিনেই ৫ রেকর্ড

অনলাইন ডেস্ক : ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনেই সাঁতার ইভেন্টে ৫টি জাতীয় রেকর্ড হয়েছে। পাঁচ রেকর্ডের মধ্যে কাজল মিয়া এককভাবে দু’টি আর সামিউল ইসলাম রাফি এককভাবে একটি আরেকটি রিলেতে রেকর্ডের সঙ্গী হন। নারী রিলে ইভেন্টে হয়েছে আরেক রেকর্ড।

পুরুষদের সাঁতারে একাই দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর কাজল মিয়া। তিনি ২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে মাহফিজুর রহমান সাগরের গড়া রেকর্ড ভেঙে দেন। এরপর দিনের দ্বিতীয় রেকর্ডটি আসে ২০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে, যেখানে কাজল তার নিজের করা গত বছরের রেকর্ড ভেঙে ২ মিনিট ৫.৯৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। কাজলের মতো নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিও দুটি নতুন জাতীয় রেকর্ড করেছেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে তিনি গত বছর নিজের করা ২৬.৭৯ সেকেন্ডের রেকর্ড ভেঙে এবার ২৬.০৫ সেকেন্ড সময় নিয়েছেন। পরে ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নাহিদ, নুর আলম ও আসিফ রাজার সাথে দলগতভাবে নতুন জাতীয় রেকর্ড গড়েন রাফি। নারী সাঁতারেও একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনীর মাইশা যুথী, এ্যানি ও সোনিয়া যৌথভাবে এই রেকর্ডটি গড়েন।

আরও পড়ুনঃ   ভাষানটেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি এবং ডাইভিংয়ে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যারা ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে। আর ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।

আরও পড়ুনঃ   একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ পালিত হবে বাংলাদেশে

চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারসহ মোট ৬৭টি দলের প্রায় ৫১৬ জন পুরুষ ও ৭৯ জন মহিলা সাঁতারু, ১০৫ জন টিম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৮১৬ জন অংশগ্রহণ করেছেন।

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এসময় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

১৪

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

১৫

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

১৭

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

২০

Design & Developed by: BD IT HOST