৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ছয় কৃতী

Oplus_0

স্টাফ রিপোর্টার : বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ছয়জন বিশিষ্ট সাহিত্যিককে ‘হাসান আজিজুল হক সাহিত্য পদক’ প্রদান করেছে রাজশাহী লেখক পরিষদ। শনিবার (৪ মে) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হাসান আজিজুল হক সাহিত্য উৎসবের সমাপনী দিনে ছয় গুণিকে- পুষ্প, উত্তরীয়, সনদপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সমাপনী অনুষ্ঠানে লেখক পরিষদের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাত এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী লেখক পরিষদ সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা।

এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান উল ইসলাম টিপু, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হুমায়ুন কবীর, নিখিল ভারত শিশুসাহিত্য সংসদের সর্বভারতীয় সম্পাদক ও শিশুসাহিত্যিক আনসার উল হক, ভারতের পশ্চিমবঙ্গের কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, চ্যানেল আই সিনিয়র জেনারেল ম্যানেজার শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পুত্র প্রফেসর ইমতিয়াজ হাসান।

আরও পড়ুনঃ   নতুন সাইবার নিরাপত্তা আইন : ‘কুখ্যাত’ ৯ ধারা বাতিল

পদকপ্রাপ্ত গুণিজনরা হলেন- কবি জুলফিকার মতিন (কবিতা), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), আখতার হুসেন (শিশুসাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা) ও ফেরদৌস হাসান (কথাসাহিত্য) এবং রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)।
এর আগে উৎসবের দ্বিতীয় দিনে সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের প্রথম পর্বে হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

দ্বিতীয় পর্বে সকাল ১০টায় বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক আখতার হুসেনের সভাপতিত্বে শিশুসাহিত্য বিষয়ক আলোচনা ও ছড়াপাঠ করা হয়। এ পর্বে স্বরচিত ছড়াপাঠ করেন- সরদার আবুল হাসান, কেশব জিপসী, মুস্তফা আনসারী, নাজনীন সুলতানা নাজ জেমরিনা হক, আব্দুল খালেক, মালেক মাহমুদ, রমজান মাহমুদ ইরশাদ জামিল, ইমরান পরশ, গোলাম নবী পান্না, মাহবুবা ফারুক, আতিক রহমান, জোতির্ময় সেন ও হাসনাত আমজাদ।

আরও পড়ুনঃ   আগামীকাল বিশ্ব মান দিবস

এছাড়াও তৃতীয় পর্বে সকাল সাড়ে ১১টা বিশিষ্ট কথাসাহিত্যিক জাকির তালুকদারের সভাপতিত্বে কথাসাহিত্যিক বিষয়ক আলোচনা এবং চতুর্থ পর্বে দুপুর সাড়ে ১২টায় মুক্ত গদ্যপাঠ অনুষ্ঠিত।
এরপর, দ্বিতীয় অধিবেশনের প্রথম পর্বে বিকেল ৪টায় হাসান আজিজুল হকের সাহিত্য নিয়ে আলোচনা; ২য় পর্বে বিকেল সাড়ে ৫টায় কবিতা পাঠ ও আলোচনা; ৩য় পর্বে সন্ধ্যা ৭টায় ছোটগল্প পাঠ; ৪র্থ পর্বে সন্ধ্যা সাড়ে ৭টায় পশ্চিমবঙ্গের কবিদের কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১০

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১১

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১২

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৩

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৫

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৬

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৭

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৮

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৯

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST