২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী

অনলাইন ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ২০ কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি সমাধান ও আটক হওয়া সবার মুক্তির জন্য তারা সরাসরি যোগাযোগ রাখছে। অন্যদিকে জাতিসংঘ কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হুথিরা।

রোববার (১৯ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের ইয়েমেনে আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জ্যাঁ আলাম বলেন, সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। এছাড়া আরও ১১ জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আলাম জানান, এই ঘটনার পর যত দ্রুত সম্ভব পরিস্থিতি সমাধান, আটক সবার মুক্তি এবং সানার কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য হুথি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে জাতিসংঘ।

আরও পড়ুনঃ   প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে এলোপাতাড়ি কোপ

অন্যদিকে পৃথক একজন জাতিসংঘ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, হুথি বাহিনী অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভারসহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।

আটককৃতদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন, যার মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিসও (ওসিএইচএ) রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, এখন পর্যন্ত হুথিদের হাতে অন্তত ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মী আটক আছেন।

অন্যদিকে হুথিরা দাবি করছে, আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছে। তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ।

আরও পড়ুনঃ   বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

এর আগে আটকের ঘটনার পর জাতিসংঘ সা’দায় তাদের কার্যক্রম স্থগিত করে এবং মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান সমন্বয়কারীকে সানা থেকে এডেনে সরিয়ে নেয়। সেখানে মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার কার্যকর রয়েছে।

মূলত সাম্প্রতিক সময়ে ইয়েমেনে এই ধরনের আটক অভিযান আরও তীব্র হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, শুধু চলতি বছরের ৩১ আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ২১ জন জাতিসংঘ কর্মী এবং ২৩ জন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার বর্তমান ও সাবেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ইয়েমেনে দশ বছর ধরে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ ইয়েমেনকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর একটিতে পরিণত করেছে। জাতিসংঘ বলছে, দেশটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে এবং সেখানে কোটি কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST