২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি মানার আশ্বাস মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক : আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি ক্ষমতায় গেলে পূরণ করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির এই নেতার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

বৈঠক শেষে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাঁদের দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।’

বিএনপি মহাসচিবের এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করে দেলোয়ার হোসেন বলেন, ‘অর্থ উপদেষ্টার সঙ্গে ফোনেও কথা বলেছেন মির্জা ফখরুল। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।’

আরও পড়ুনঃ   এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কারমাত্র: মঈন খান

তিন দফা দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার পাশাপাশি তাদের আরও দুটি দাবির মধ্যে রয়েছে শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

আরও পড়ুনঃ   যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল: মির্জা ফখরুল

আন্দোলনকারীরা পরে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তোলেন। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল শনিবার তাঁরা কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

শিক্ষকদের আন্দোলনের মুখে আজ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১০

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

১১

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৩

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

১৪

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৫

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

১৬

বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

১৭

ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

১৮

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

১৯

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

২০

Design & Developed by: BD IT HOST