৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা-২০২৬ ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময়ই মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা কিংবা সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকে এ সংগঠন যে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রাজশাহী সিটি ইউনিটও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করেছে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, রক্তদান, স্বাস্থ্যসচেতনতা এবং অসহায় মানুষের সহায়তায় তাদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আরও পড়ুনঃ   রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তিনি আরো বলেন, একটি শক্তিশালী ও গতিশীল নেতৃত্বই একটি সংগঠনকে সামনে এগিয়ে নিতে পারে। আমি আশা করি নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও বেগবান হবে। আমি রাজশাহী সিটি ইউনিটের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি আস্থা, বিশ্বাস ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। নাগরিক অধিকার সুনিশ্চিতকরণে যা যা করা প্রয়োজন, সেটি করতে চাই। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান। সভায় এ্যাডহক কমিটির গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী।

কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, নির্বাচন কমিশনার রাশীদ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনার বকুল হোসেন। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

আরও পড়ুনঃ   পাবনার ৩টি আসনে জামায়াত ইসলামী, দুটিতে বিএনপি বিজয়ী

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, সদস্য ডাঃ মোঃ ওয়াসীম হোসেন, এ্যাড. জমসেদ আলী, সদস্য সদিদ মোঃ সদরুল্লাহ, প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান খান মুক্তা, সদস্য ড. পারভেজ আজহারুল হক।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সকল আজীবন সদস্য, বার্ষিক সদস্যসহ অন্যান্য সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST