৩১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তানোর ও মুন্ডুমালা পৌর সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির জিয়া মঞ্চের সদস্য রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক নূরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ মণ্ডল, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক নুর হাসান মাহমুদ রাজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুবদল নেতা আতিকুর রহমান লিটন, আবুল কাশেম, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শরিয়তুল্লাহ, উপজেলা ছাত্রদলের নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুর মোল্লা এবং ছাত্রদলের আহ্বায়ক শাহিন সরকার রঞ্জন।বাধাইড় ইউপি বিএনপি’র
সভাপতি আল আমিন হক পলাশ।

আরও পড়ুনঃ   ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST