২৮ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : গতকাল  কেঁপেছিল নেপাল। এর পরদিন আজ শুক্রবার সকালে, চীনের স্থানীয় সময় অনুযায়ী দুপুরে কেঁপে উঠল চীন। এর পরই আগামী কয়েক ঘণ্টায় নেপালে ফের হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

চীনা আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লংচাং শহরে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বেইজিং সময় দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ২৯ দশমিক ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৫ দশমিক ২২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৩ কিলোমিটার।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান

লংচাং সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নেইজিয়াংয়ের প্রশাসনিক এলাকার অন্তর্ভুক্ত একটি শহর। এটি চংকিং পৌরসভার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং চেংদু ও চংকিং—এই দুই প্রধান শহরের প্রায় মাঝামাঝি। শুক্রবার ওই অঞ্চলেই ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে বৃহস্পতিবার রাতেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নেপালের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় রিখটার স্কেলে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে। এর স্থানাঙ্ক ছিল ২৭ দশমিক ৮৫৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

আরও পড়ুনঃ   রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্পটি তুলনামূলকভাবে মৃদু এবং গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, নেপালে সাম্প্রতিক হড়পা বানের ভয়াবহ বিপর্যয়ের মধ্যে বৃহস্পতিবারের ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়ায়। এর পরদিনই ফের কম্পন অনুভূত হলো চীনে। একই সময়ে নেপালের বিভিন্ন এলাকায় হড়পা বানের আশঙ্কায় সতর্কতা জারি থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

১০

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

১১

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

১২

রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

১৩

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৫

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

১৬

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

১৭

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

১৮

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১৯

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

২০

Design & Developed by: BD IT HOST