১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবি পরিচালক হয়ে কোয়াব থেকে পদত্যাগ করলেন পাইলট

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটারদের নিয়ে কাজ করা এই সংগঠনের নির্বাহী সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন খালেদ মাসুদ পাইলট।

রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কোয়াব।

কোয়াবের পাঠানো বিজ্ঞপ্তিতে পাইলট বলেছেন, ‘কোয়াবের একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা সম্মানের ও গর্বের। বিগত সময়ে ভালো কিছু মানুষের সঙ্গে কাজ করার এবং ক্রিকেট-ভ্রাতৃত্বের কল্যাণে অবদান রাখার সুযোগ পেয়েছি। আমি সবসময় এই অভিজ্ঞতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্বরণ করব।’

আরও পড়ুনঃ   সরকার শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে: প্রেস সচিব

সম্প্রতি বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন পাইলট। তাই কোয়াব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। পাইলট বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায়, উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য কোয়াব থেকে আমার পদত্যাগ করাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি।’

আরও পড়ুনঃ   অবিশ্বাস্য হারের পর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

পাইলটের পাঠানো পদত্যাগ পত্র আজ গ্রহণ করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১০

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১১

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৩

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

১৫

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১৭

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১৮

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST