১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোল স্থলবন্দরের আনসারের দুইপ্লাটুন কমান্ডার প্রত্যাহার ও সিকিউরিটি গার্ড কর্মকর্তা বরখাস্ত: ম্যাজিস্ট্রট নিয়োগ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্যচালান পাচারে জড়িত থাকার অভিযোগে শ্রী অসিত কুমার এবং ইয়ামিন কবির নামে দুইজন আনসারের প্লাটুন কমান্ডার প্রত্যাহার ও বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে আনসারের দুইজন প্লাটুন কমান্ডার প্রত্যাহার এবং বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেন বন্দর কর্তৃপক্ষ।

এদিকে ১৬ অক্টোবর বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্হায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট নিয়োগ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।

বন্দর সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানার ভবেরভেড় বাইপাস সড়কের ট্রাক টার্মিনালের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঢাকা মেট্রো ট-২২-৭৫৬৬ নম্বরের একটি বাংলাদেশি ট্রাক থেকে আড়াই কোটি টাকার অবৈধ পণ্যচালান আটক করে। এ ঘটনার পর ২৩ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।

আরও পড়ুনঃ   বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী এডিটরস ফোরামের শোক

তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে, ওই দিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের ৯, ১০, ১১ এবং ছোট আচড়া মোড়ে গেটে দায়িত্বরত আনসার সদস্যরা অবৈধ পণ্য পাচারের ঘটনায় জড়িত ছিলেন। এরা হলেন নাজমুল হক, কৃষ্ণ কুমার দাস, ,শ্রী আনন্দ কুমার দাস ও মোঃ রাসেল শেখ।

এছাড়া ও বন্দরের আনসার ক্যাম্পের দুইজন প্লাটুন কমান্ডার শ্রী অসিত কুমার বিশ্বাস এবং ইয়ামিন কবীর একই ঘটনার সাথে সম্পৃক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তের ভিত্তিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে উল্লিখিত আনসার সদস্যদের বেনাপোল স্থলবন্দর থেকে প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ও ১৫ অক্টোবর থেকে তাদের বায়োমেট্রিক হাজিরা স্থগিত করা হয়েছে।

অপরদিকে, বেনাপোল স্থলবন্দরের বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেড এর প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারের বিরুদ্ধে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত অনিয়ম সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা মেলায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাকে বরখাস্ত করেছেন।

আরও পড়ুনঃ   জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময়ে ধানের শীষের প্রার্থী শরিফ উদ্দিন

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা বন্দরের জানান, যাতে সংশ্লিষ্ট কেউ আর বন্দরের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার সদস্যদের প্রত্যাহার ও বন্দরের বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেড এর প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি জোরদার করা হবে।

এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় কতৃক বেনাপোল স্থলবন্দরের ব্যবস্হাপনা সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্হায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট হিসেবে নিয়োগ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।
১৬ অক্টোবর থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST