৪ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময়ে ধানের শীষের প্রার্থী শরিফ উদ্দিন

জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেন গোদাগাড়ী-তাানোর আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অকুতোভয় বীরত্ব প্রদর্শনকারী আহত ‘জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে রাজশাহী ১ (গোদাগাড়ী-তাানোর) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এই সভায় তিনি জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং সংগ্রামের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।

মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন জুলাই যোদ্ধারা কোনো ব্যক্তি নন তাঁরা একটি আদর্শ। তাঁরা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসী নাম। আপনাদের ত্যাগ বৃথা যাবে না। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আপনাদের রক্তের ঋণ লেখা থাকবে।

আরও পড়ুনঃ   অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত -পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

আহত যোদ্ধাদের চিকিৎসা, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। তিনি দৃঢ়ভাবে আশ্বাস দেন যে, আগামী দিনে ক্ষমতার দাপট নয় বরং মানুষই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর আগামীর রাজনীতির মূলনীতি।

আরও পড়ুনঃ   বিভাজনের রাজনীতি নয়, বিএনপি ঐক্যের রাজনীতি চায়: রায়হান

অধিকার রক্ষার নতুন লড়াই,
সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করা এই সাবেক সেনাসদস্য এখন লড়ছেন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। তিনি উল্লেখ করেন, যতদিন মানুষের ভোটে ন্যায়, গণতন্ত্র ও মর্যাদা ফিরে না আসবে, ততদিন এই পথচলা থামবে না। উপস্থিত নেতাকর্মীরা এ সময় স্লোগান দেন ধানের শীষে ঐক্য, ধানের শীষে আশা, ধানের শীষেই মুক্তির ঠিকানা।” গোদাগাড়ী-তানোরের সাধারণ মানুষ ও আন্দোলনকারী যোদ্ধারা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

১

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

২

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি : ববি হাজ্জাজ

৩

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৪

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

৫

মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক

৬

নগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত

৭

রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

৮

নগরীর ডাঁশমারীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৯

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

১১

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

১৪

ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

১৭

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

১৮

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

১৯

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

২০

Design & Developed by: BD IT HOST