১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

হানিফ সংকেতের ইত্যাদি এবার কুড়িগ্রামে

অনলাইন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। অনুষ্ঠানটির এবারের আয়োজন সাজানো হয়েছে উত্তরাঞ্চলের কৃষ্টি, ঐতিহ্যসহ তথ্যসমৃদ্ধ নানা বিষয় নিয়ে। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই পর্বটি আগামী ৩১ অক্টোবর রাত ৮টায় প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

ফাগুন অডিও ভিশন অনুষ্ঠানটি নির্মাণ করেছে। এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রাম জেলার কৃষ্টি ও ইতিহাস নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশিত হবে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। এর সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এই গানের সঙ্গে স্থানীয় প্রায় অর্ধশত নৃত্যশিল্পী কোরিওগ্রাফার এস কে জাহিদের নির্দেশনায় দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করেছেন।

আরও পড়ুনঃ   ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক

এছাড়াও, চিলমারীর ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচদ্র রায়। সংগৃহীত কথায় গানটির মূল সুর আব্বাসউদ্দীন আহমদের, তবে ‘ইত্যাদি’-এর জন্য নতুন করে সংগীতায়োজন করেছেন মেহেদী।

বরাবরের মতোই এবারের ‘ইত্যাদি’-তেও থাকছে একাধিক তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে এসব প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।এতে থাকছে মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বীর প্রতীক তারামন বিবি এবং মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের ভূমিকা নিয়ে বিশেষ প্রতিবেদন।

আরও পড়ুনঃ   ব্রাইডাল লুকে ববির বিয়ে নিয়ে প্রশ্ন

এছাড়া, চিলমারী নদীবন্দরসহ বিভিন্ন বিষয়ের ওপর তথ্যসমৃদ্ধ আলোকপাত করা হবে। ভাওয়াইয়া সংগীতচর্চা এবং নতুন প্রজন্মকে এই শিল্পে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে অবদান রাখা প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মাকে নিয়েও থাকছে একটি বিশেষ প্রতিবেদন।

নিয়মিত পর্ব হিসেবে অনুষ্ঠানে চিঠিপত্র পর্ব ছাড়াও তুলে ধরা হবে সামাজিক নানা অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর নাট্যাংশ। অনুষ্ঠানটি প্রচার হবে ৩১ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

১০

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

১১

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১২

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৩

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১৪

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৮

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৯

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST