১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কুড়িয়ে পেয়েছিলেন, মেয়ে দিশানির প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেললেন মিঠুন

অনলাইন ডেস্ক : মিঠুন চক্রবর্তীর মেয়েকে চেনেন? নাম দিশানী চক্রবর্তী। না মিঠুনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তার। অভিনেতার দত্তক কন্যা। তবুও মিঠুনের সবচেয়ে কাছের মানুষ।

জানা যায়, কলকাতার এক ডাস্টবিনের পাশে একটি কন্যা শিশু পড়ে থাকতে দেখেন পথচারী। পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তারপর ওই শিশুকে রাখা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। সেখান থেকেই বাড়িতে নিয়ে আসেন মিঠুন ও তার স্ত্রী যোগিতা।

নাম দেন দিশানী। পরবর্তীকে আইনি কাগজপত্রে সই করে দিশানীকে দত্তক নেন এই দম্পতি। সেই থেকে দিশানী চক্রবর্তী পরিবারের চোখের মণি। সকলেই তাকে প্রচণ্ড ভালবাসেন, আগলে রাখেন। বিশেষ করে মিঠুন।

আরও পড়ুনঃ   ‘নাচ আমাকে যে পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি’

এবার মেয়েকে নিয়ে কথা বলতে গিয়েই ঝরঝর করে কেঁদে ফেললেন অভিনেতা। রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের ভূমিকায় ছিলেন মিঠুন।

সেখানেই এক প্রতিযোগী কনকাঞ্জলি প্রসঙ্গ নিয়ে একটি নাচ প্রদর্শন করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বিবাহের পর হাতে চাল নিয়ে তা মায়ের কাছে দিয়ে মেয়েরা বাবা-মায়ের ‘ঋণ শোধ’ করে থাকেন। এ প্রথা বহুদিন ধরে চলে আসছে। মেয়ের কষ্ট, বাবা মায়ের অসহায়ত্বই ফুটে ওঠে ওই নাচের মধ্যে দিয়ে।

এরপরেই শো-র অন্যতম বিচারক শ্রাবন্তী চট্টোপাধ্যায় মিঠুনকে প্রশ্ন করেন, ‘এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক?’ সেই কথা বলতে গিয়েই গলা ধরে আসে মিঠুনের।

আরও পড়ুনঃ   নিপুণের পার্লারে কী হয়, জানতে চান ডিপজল

সেই ধরা গলাতেই তিনি সম্ভবত মেয়েকে বিয়ে দেওয়া ও বিদায়ের কথা মনে করে কার্যত কাঁদতে কাঁদতে বলে ফেলেন, ‘যেদিন হবে সেদিন আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাব’।

এরপরেই চোখ দিয়ে জল গড়াতে থাকে অভিনেতার। শ্রাবন্তীর চোখও তখন জলে ভরে উঠেছে। ভিডিওটি প্রকাশ পেতেই মিঠুনভক্তরাও নানা মন্তব্য করেছেন।

কেউ লিখেছেন, ‘যত বড়ই সুপারস্টার হন না কেন? দিনশেষে তিনিও তো একজন বাবাই।’

মিঠুন কন্যা দিশানী কিন্তু ভীষণ সুন্দরী। ইনস্টাগ্রামেও রয়েছে প্রায় এক লাখ অনুরাগী। বর্তমানে মার্কিন মুলুকে পড়াশোনা করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বাবা-ভাইদের মতো ফিল্মি দুনিয়াতেই নাম লেখাতে চান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST